একশো দিনের কাজ, এলাকায় উন্নয়ন সহ একাধিক দাবিতে সিপিএম ডেপুটেশন ও পথসভা বাঘমুন্ডিতে

বাঘমুন্ডি:- পথ মিছিলের মধ্য দিয়ে ১২ দফা দাবি নিয়ে স্বারকলিপি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে।

বাঘমুন্ডি হাই স্কুল থেকে ব্লক অফিস পর্যন্ত একাধিক স্লোগানের মধ্য দিয়ে এই মিছিল শুরু হয়।যেমন,এলাকার রাস্তাঘাট নির্মাণে এম.জি.এন.আর.জি.এ প্রকল্পে বছরে দুশো দিনের কাজ, কৃষকের ফসলের লাভজনক দাম,করতে হবে ৬০ বছরের উর্ধ্বে সমস্ত গরিব মানুষকে প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন সহ শূন্য পদে স্বচ্ছ ভাবে নিয়োগ করার দাবিতে বুধবার বাঘমুন্ডি থানার অন্তর্গত বাঘমুন্ডি এরিয়া সাংঘটনিক কমিটি  পক্ষ থেকে ডেপুটেশন দেন বাঘমুন্ডি ব্লক অফিসে।

দাবী সমূহ গুলো হল:- সেভ ড্রাইভ সেভ লাইফ অজুহাতে পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। ব্লকে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অঞ্চলে অঞ্চলে আর.আই অফিসগুলো অবিলম্বে চালু করতে হবে। সমস্ত গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি দিতে হবে। বেহাল রাস্তাগুলো অবিলম্বে তৈরি ও মেরামত করতে হবে। বিদ্যালয় গুলিতে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। এস সি এস টি ছাত্রাবাস গুলো চালু করতে হবে সহ একাধিক বিষয়ে আলোচনার পাশাপাশি স্মারকলিপি দেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গোবিন্দ মাঝি, সিপিএমের এরিয়া কমিটির সদস্য অসিত বরণ ব্যানার্জি, দুলাল চন্দ্র মাহাতো, অমিয় মুখার্জি জেলা কমিটির সদস্য শশাঙ্ক মাঝি,মালতী সিং বাবু সহ কর্মী সমর্থকরা।

Comments