তেহট্ট সরকারি কারিগরি শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের বিশ্ব স্রষ্ঠা বিশ্বকর্মা দেব

বিশ্বকর্মা পূজা মূলত কারখানা, শিল্প শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে পালন করা হয়। কখনো কখনো বিশ্বকর্মার  মূর্তি স্থাপন করে কিংবা কখনও কখনও পটে আঁকা চিত্র সামনে রেখে তার পূজা করা হয়। এসময় শিল্প প্রতিষ্ঠানের সকল কর্মী বা ছাত্র ছাত্রীরা একসাথে এক জায়গায় জড়ো হয়ে তার পূজা করে।
বিশ্বকর্মার সন্তুষ্টি অর্জন ও তার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে কেবল প্রকৌশলী কিংবা স্থপতি সম্প্রদায় নয়, সব ধরনের কারিগর, সূতার, মিস্ত্রি, কামার-কুমার, স্বর্ণকার, শিল্প কর্মী, কারখানার শ্রমিক, ঢালাইকর সহ অনেক ধরনের পেশার মানুষ এদিন তাঁর পূজা করে। তারা আরও উন্নত ভবিষ্যতের জন্য, নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করে।সেই রকম আজ ভাদ্র সংক্রান্তির পূর্ণলগ্নে তেহট্ট সরকারি কারিগরি শিল্প  প্রশিক্ষণ কেন্দ্রের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের মিলিত প্রচেষ্টায় আরাধনা করা হলো বিশ্ব স্রষ্ঠা বিশ্বকর্মা দেবের।তারই কিছু সুন্দর মুহূর্তের ছবি তুলে ধরা হলো।

Comments