এক মানসিক প্রতিবন্ধী মহিলাকে উদ্ধার করে পরিবারের লোকজনের হাতে তুলে দিলো মানবাজার থানার পুলিশ।
এক মানসিক প্রতিবন্ধী মহিলাকে উদ্ধার করে পরিবারের লোকজনের হাতে তুলে দিলো মানবাজার থানার পুলিশ।এদিন মানবাজার থানার পুলিশ সূএে জানা যায়, ওই মানসিক প্রতিবন্ধী মহিলা গতকাল সন্ধ্যায় মানবাজার বাসস্ট্যান্ডে উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করছিল পরবতীকালে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে রাখে,এবং পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে ওই মহিলার বাড়ি জামুরিয়ার দরবার ডাঙ্গাতে নাম- মিঠু দে,পিতা- পরেশ দে,থানা- জামুরিয়া,পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা।সেই অনুযায়ী আজ সন্ধ্যায় যথাযথ যাচাই-বাছাইয়ের পর তাকে তার বাবা পরেশ দে-র কাছে পুলিশ হস্তান্তর করে।
Comments
Post a Comment