পুরুলিয়া জেলা সর্ব শিক্ষা মিশনের পক্ষ থেকে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে এক্সপোজার ভিজিট করানোর কাজ শুরু হল।
পুরুলিয়া জেলা সর্ব শিক্ষা মিশনের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকাদের যামিণী রায় পুরস্কার প্রাপ্ত গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে এক্সপোজার ভিজিট করানোর কাজ শুরু হল। আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান, ডিজিটাল শিক্ষা, আনন্দদায়ক পাঠদান, প্রকৃতি পাঠ সহ নান্দনিক পরিকাঠামো তৈরি, পরিবেশ সংরক্ষণ, স্বচ্ছতা ও স্বাস্থ্যবিধি অনুসরণ, মিড - ডে - মিল, সমাজের জন্য বিদ্যালয়ের কাজ, স্থানীয় মানুষদের অনুদানে গড়ে ওঠা বিভিন্ন প্রকল্প সহ বিদ্যালয়ের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পগুলি শিক্ষক - শিক্ষিকারা ঘুরে দেখেন। মানবাজার মহকুমার ১১৩৩ টি স্কুলের প্রধান শিক্ষক - শিক্ষিকাদের নিয়ে ৫০ জনের দল তৈরি করে আগামী ২৩ দিন ব্যাপী এই ভিজিট চলবে। স্বল্প ব্যয়ে কী ভাবে নির্মল, ভীতিহীন ও শিশু বান্ধব বিদ্যালয় তৈরি করা যায় তা নিয়ে মত বিনিময় সভাও অনুষ্ঠিত হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র।
Comments
Post a Comment