স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় লক্ষিরাম মাহাতোর বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন

বাঘমুন্ডি,আড়সা:- ৭৫ তম স্বাধীনতা দিবসের "আজাদীকা অমৃত মহোৎসব" উপলক্ষে মহুলবন সামাজিক ও সাংস্কৃতিক সংস্হার পক্ষ থেকে পতাকা উত্তোলন করা হয় আড়ষা ব্লকের একমাত্র স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় লক্ষীরাম মাহাতর বাড়িতে।

এদিন আড়ষা ব্লকের পুয়াড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিরিডি গ্রামে লক্ষীরাম মাহাতোর বাড়িতে পরিবারের সবাই কে সাথে নিয়ে ৭৫ তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করে পালিত হয়।

মহুলবনের পক্ষ থেকে স্বর্গীয় লক্ষীরাম বাবুর স্ত্রী সরলা দেবির হাতে " মরোণোত্তর স্বাধীনতা সংগ্রামী সম্মান " প্রদান করা হয়।

এদিন মহুলবন সংস্হার  সম্পাদক তথা  বিশিষ্ট সমাজসেবী নরেন্দ্রনাথ সেনগুপ্ত জানান,৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ উদ্যোগ।প্রত্যন্ত গ্রামে গঞ্জে অনেক স্বাধীনতা সংগ্রামী আছে যারা এখনও প্রচারের আলোয় আসেনি। তাদের জেলার মানুষের সামনে তুলে ধরাই লক্ষ্য নিয়ে মহুলবনের আজকের এই মহৎ উদ্যোগ৷

ওপর দিকে, ওই গ্রামের মানুষজন খুবই খুশি এমন স্বাধীনতা সংগ্রামী কে সম্মান জানাতে পেরে।

Comments