অযোধ্যা ফিলিং স্টেশনে ডিজেলের মধ্যে জল, বিক্ষুব্ধ গ্রাহক
বাঘমুন্ডি:- গত কয়েক দিন আগে উদ্বোধন হয় ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প।যা বাঘমুন্ডি ঝালদা জাতীয় সড়কের উপর খিরাবেড়া মোড় সংলগ্ন।
প্রত্যক্ষদর্শিরা জানান,গত শুক্রবার বেশ কয়েকটি ট্রাক্টর মালিক হাল চালানোর জন্য ঐ পেট্রোল পাম্প থেকে ডিজেল নিয়ে আসেন।আজ শনিবার সকালে গাড়িতে তেল ঢোকানোর পর কৃষি জমিতে হাল চালানোর সময় হটাৎ করে গাড়ি বন্ধ হয়ে যায় ক্ষেতের মধ্যে।
গাড়ি মালিক মিস্ত্রি নিয়ে আসলে মিস্ত্রি চেক করে বলে দেয় গাড়িতে ডিজেল এর সাথে জল মেশানো আছে।
এমনি করতে করতে প্রায় ৮-৯ খানা ট্রাক্টর বন্ধ হয়ে যায়।
সঙ্গে সঙ্গে পেট্রোল পাম্পে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ট্রাক্টর মালিক থেকে শুরু করে ব্যাবসায়ীরা।
ওপর দিকে,পেট্রোল পাম্পে কর্মরত কর্মচারী থেকে শুরু করে পাম্পের ম্যানেজার কে জিজ্ঞাসাবাদ করলে কিছুই জানিনা বলে জানান।
প্রায় তিন ঘন্টা পর বলরামপুরের শালবনী থেকে পেট্রোল পাম্পে এর মালিক এসে পুরো ঘটনা শুনার পর।দেখে সত্যিকারে ডিজেল এর মধ্য জল মেশানো আছে।
মালিক জিজ্ঞাসাবাদ করলে কিছুই বলতেই নারাজ।
এখন প্রশ্ন একটাই ট্রাক্টর মালিকদের যে,আমাদের আজকে যা ক্ষতি তথা রোজগার বনধ হয়ে গেল ঐ পেট্রোল পাম্পে এর ডিজেল নিয়ে।
বর্ষা দেরিতে হলেও হাল চালিয়ে কিছু টাকা উপার্জন করার ছিল সবেই শেষ হয়ে গেল পেট্রোল পাম্পে এর মালিক এর পাম্পের তেল নিয়ে।
Comments
Post a Comment