আদিবাসী সেঙ্গেল অভিযানের বাঘমুন্ডি ব্লক কমিটির পক্ষ থেকে বিডিও-এর নিকট স্মারকলিপি প্রদান

বাঘমুন্ডিঃ- আদিবাসীদের স্বশাসন ব্যবস্থা সংশোধন, সারনা ধৰ্মকে মান্যতা দেওয়া সহ পাঁচ দফা দাবী নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযানের। বুধবার আদিবাসী সেঙ্গেল অভিযান বাঘমুন্ডি ব্লক কমিটির উদ্যোগে বাঘমুন্ডি ব্লক অফিসের দুয়ারে বিক্ষোভ প্রদর্শনী করেন এবং পরে তারা তাদের পাঁচ দফা দাবী বিডিও র হাতে তুলে দেন।জানা যায়, বাঘমুন্ডির মাঠা ও অযোধ্যা অঞ্চল থেকে এই সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে প্রায় এক ঘন্টা ধরে ব্লক অফিসের দুয়ারে বৃষ্টিকে উপেক্ষা করেই বিক্ষোভ প্রদর্শনী করেন তারা। এই সংগঠনের বাঘমুন্ডি ব্লক কমিটির সম্পাদক রামপদ সরেন জানান, জেলার অন্যান্য ব্লক ছাড়াও আরও কিছু রাজ্যেও এই কর্মসূচী পালিত হচ্ছে। মূলত পাঁচ দফা দাবীকে সামনে রেখে প্রত্যেক ব্লক অফিসে এই কর্মসূচি চলছে।

Comments