রাজ্য সরকারের পর্যটন বিভাগের উদ্যোগে বাঘমুন্ডি ব্লকের কর্মতীর্থে টুরিস্ট গাইড সার্টিফিকেশন কোর্সের শংসাপত্র প্রদান।
বাঘমুন্ডিঃ- রাজ্য সরকারের পর্যটন বিভাগের উদ্যোগে এবং পুরুলিয়া জেলা প্রশাসন ও বাঘমুন্ডি ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে চলতি বছরে শুরু হয়েছিলো টুরিস্ট গাইড সার্টিফিকেশন কোর্স। জানা গিয়েছে, এলাকার বেকার যুবক যুবতিদের রোজগারের বিকল্প পথ সুগম করতে এক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হয় যুবক যুবতিদের বাঘমুন্ডি ব্লকে। গত মাসেই সেই কোর্স শেষ হয়ে যাওয়াই আজ বৃহস্পতিবার বাঘমুন্ডি ব্লকের কর্মতীর্থে আয়োজিত হলো তারই শংসাপত্র প্রদান। যারা ওই কোর্সে পাশ করেছেন তাদের হাতে শংসাপত্র তুলে দেন ব্লক ও জেলা প্রশাসনের আধিকারিকরা। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুরুলিয়া জেলা শাসক ডঃ রজত নন্দ, ঝালদা মহকুমা শাসক ঋতম ঝা, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, বাঘমুন্ডি ব্লকের বিডিও দেবরাজ ঘোষ সহ জেলা ও ব্লক প্রশাসনের একাধিক গণ। শংসাপত্র তুলে দেওয়ার পাশাপাশি এদিন কর্মতীর্থে পর্যটক সহায়তা কেন্দ্র ফিতা কেটে উদ্বোধন করেন জেলা শাসক ও মন্ত্রী।
Comments
Post a Comment