কৃষক সহায়তা শিবির অযোধ্যাতে বিজেপি পার্টির

বাঘমুন্ডি,অযোধ্যা:- পুরুলিয়া জেলা বিজেপির কিষান মোর্চার উদ্যোগে কৃষক সহায়তা শিবির অনুষ্ঠিত হলো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। রবিবার অযোধ্যা পাহাড়ের হিলটপ  ফুটবল গ্রাউন্ডে কৃষক সহায়তা শিবিরের আয়জিত হয়। এদিন অযোধ্যা পাহাড়ের বিভিন্ন গ্রাম থেকে আদিবাসী পুরুষ মহিলা কৃষকদের নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, সকল কৃষকদের জন্য কেন্দ্র সরকার কি কি সুবিধা দিচ্ছে সেটাই ছিলো এদিনের শিবিরের মূলত বিষয়। পাশাপাশি ১০০ টি পরিবারকে ত্রিপল বিতরণ করে বিজেপি।

লোক সভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানান,সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে পুরুলিয়া জেলাতে।আমাদের এই জেলাতে এক ফসলিয় চাষ তার মধ্য ৭৫ শতাংশ পার হয়ে গেছে তবুও রাজ্য সরকারের কোন হেলদল নেই।এছাড়া কৃষকরা কেন্দ্র সরকারের একাধিক সুযোগ সুবিধা থেকে প্রায় বঞ্চিত আছে। কারণ,আমি নিজে চিঠি করেছি কেন্দ্র সরকারের কাছে কৃষক দের নিয়ে।কিন্তু কেন্দ্র সরকার চাইলোও কিছু হয় পুরোটা রাজ্য সরকারের দ্বারা হয়। পাশাপাশি কিষান সম্মাননিধি তারা পাচ্ছে কি না সহ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়।

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন কিষান মোর্চার রাজ্য রাজ্য সাধারণ সম্পাদক অরূপ পুলক চৌধুরী, রাজ্য কিষান মোর্চার সহ সভাপতি সত্যেন্দ্রনাথ মাহতো, কিষান মোর্চার রাজ্য কমিটির সদস্য ললিত কিশোর মাহাতো,পুরুলিয়া কিষান মোর্চার জেলা সভাপতি জগদীশ কুমার,পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙা, জেলা সহ সভাপতি কেদার সিং মুড়া সহ রাজ্য ও জেলা নেতৃত্ব গণ।

Comments