একই দিনেই হাতির হানায় মৃত পরিবারকে সমবেদনা জানাতে সাংসদ ও বিধায়ক

বাঘমুন্ডি,অযোধ্যা:- বন্য দল ছুট দাতাল হাতির হানায় মৃত একজন কৃষক।

প্রসঙ্গত,পরিবার সূত্রে জানা গেছে,গত শনিবার বিকাল বেলায় নিজের চাষের জমিতে লাঙ্গল চালানোর পর বিশ্রাম নেওয়ার সময় এই ঘটনা। দল ছুট দাতাল হাতির হানায় নিহত হন তিনি। বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের ভুঁইঘোরা গ্রামের মৃত তথে হাঁসদা,বয়স আনুমানিক ৬৫ বৎসর।পরিবার সহ সারা গ্রাম শোকের ছায়া।

আজ রবিবার মৃত তথে হাঁসদা এর মৃত দেহ এর সাথে বাড়ি পৌছালেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো।

সুশান্ত মাহাতো জানান, খুবই দুঃখ জনক ঘটনা।তাই বিধায়ক হিসাবে পাসে দাড়ানো তথা পরিবারের সকলকেই সমবেদনা জানাতে।পাশাপাশি তিনি আরও জানান আগামী মঙ্গলবার আসবো এবং রাজ্য সরকারের যে সুযোগ সুবিধা আছে তাই পায়।এবং অতি শীঘ্রই তার পরিবার যেন একটা কাজ পায় সে ব্যাপারে নিশ্চিত করবো।এছাড়া ঐ দিন সরকারি আধিকারিক রাও আসবে বলে জানিয়েছেন। 

ওপর দিকে ঐ দিনেই পুরুলিয়া লোক সভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পৌঁছান মৃত পরিবারের কাছে।এবং সমবেদনা জানান ও পাশে থাকার আশ্বাস দেন।
এছাড়া তিনি দেখা করতে এসে বলেন,বন দপ্তর থেকে পুরো রাজ্য সরকার পুরোপুরি ফেলিওর রয়েছে। কোথায় কি হচ্ছে প্রশাসনিক কাজ হচ্ছে তা পুরোপুরি বন্ধ আছে।তারা সবাই টাকা লুট করা নিয়ে ব্যাস্ত বলে।এইসব ঘটনা গুলো ঘটছে বলে জানান। পাহাড় হাঁসছে,জঙ্গল মহল  হাঁসছে,এই বক্তব্য মধ্য রাজ্য সরকার দ্বারা পাহাড়ে দশ শতাংশ ও প্রধান মন্ত্রী আবাস যোজনা হয়নি।

Comments