ঠুরগা প্রজেক্টের সার্ভে বনধ করল অধিবাসীরা

বাঘমুন্ডি,অযোধ্যা:- পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের সুন্দরী অযোধ্যা পাহাড়ে অযোধ্যা বুরুতে PPSP র ঠুরগা প্রজেক্ট এর সার্ভে বনধ করল অযোধ্যা পাহাড়ের নয়টি গ্রামের গ্রাম সভা কমিটি।

ঐ প্রজেক্ট এ নাকি অযোধ্যা পাহাড়ের আদিবাসীরা অনেক উপকৃত হবে বলে জানা যায়।

রবিবার অযোধ্যা পাহাড়ের অধিবাসীরা PPSP র আধিকারিকরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে সার্ভে করতে যায় অযোধ্যা পাহাড়ের বাড়েলহর গ্রাম সংলগ্ন জঙ্গলে ঠুরগা প্রজেক্ট।

অযোধ্যা পাহাড়ের একাংশ গ্রামবাসীরা জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়।সেখানে প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চের পক্ষথেকে তথা অযোধ্যা পাহাড়ের নয়টি গ্রামের গ্রাম সভার কমিটির সকল সদস্যগণ সেখানে উপস্তিত হয়।এবং PPSP র ঠুরগা প্রজেক্ট সার্ভে আধিকারিক সহ পুলিশ প্রশাসন কে জানাই।এই খানে অযোধ্যা পাহাড়ের প্রাকৃতিক সুন্দর্য নষ্ট করতে দেব না। কারণ পাহাড় আমাদের প্রাণ কেন্দ্র।সেই খান থেকে পুলিশ ও PPSP র অধিকারীরা বিনা সার্ভে করায় ঘুরে আসে।

ওপর দিকে গ্রাম সভা কমিটি একাংশ সদস্যরা জানান, আপার ডেম ও লোয়ার ডেম কাজ হওয়ার সময় একাধিক প্রতিশ্রুতি দিয়ে আমাদের আদিবাসীদের বোকা বানিয়েছে।তাই অধিবাসীদের পক্ষ থেকে ঠুরগা প্রজেক্ট করতে দেব না বলে জানিয়েছেন।

Comments