শিক্ষা ব্যবস্থা ও স্থানীয় সমস্যা নিয়ে প্রশাসনিক বৈঠক বাগমুন্ডিতে
দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- রাজ্য সরকারের উৎসশ্রী ঘোষনার পর বাঘমুন্ডি বিধান সভার ছটি স্কুলে শিক্ষক সংখ্যা কমে যাওয়ায় দ্রুত ঐ স্কুল গুলিতে দশজন শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিলেন পুরুলিয়া জেলা শাসক।উল্লেখ্য যে সমস্ত শিক্ষকদের বাড়ি থেকে স্কুল গুলি ১৫কিলো মিটারের বেশি দুরত্ব সেই সমস্ত শিক্ষদের বদলি হওয়ার সুযোগ দেওয়া হয়।এই ঘোষনার পর বাঘমুন্ডি বিধানসভা এলাকায় ছয়টি স্কুলে শিক্ষক সংখ্যা কম থাকায় বিরোধী রাজনৈতিক দল আগামী ৪ঠা জুলাই বাঘমুন্ডি বন্ধ ডেকে রাজনৈতিক রং চাপানোর ব্যর্থ প্রচেষ্টা শুরু করেছে।
সে প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে রবিবার পুরুলিয়া জেলা শাষক ডা: রজত নন্দা বাঘমুন্ডি ব্লক অফিসের কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলন করে জানান আগামী ৪ঠা জুলাই সোমবারেই বাঘমুন্ডির ছয়টি স্কুলে নিয়োগ হচ্ছে দশজন শিক্ষক।
যদিও বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাত বলেন বন্ধ ডেকে মানুষকে হয়বানি করার জন্য বিরোধী রাজনৈতিক দল যে চেষ্টা করছে তা মানুষ মেনে নেবেনা। আগামী কাল সোমবার সমস্ত কিছু স্বাভাবিক থাকবে।এছাড়া বাকি স্কুল গুলোতে অতি শীঘ্রই শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে বলে জানিয়েছেন।
Comments
Post a Comment