ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রী দিবস পালন

"ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রী  দিবস" পালন করলো অনুরাগ নামক একটি সামাজিক সংস্হা।  আজ এই বিশেষ দিনটা উদযাপন হয় আড়ষা ব্লকের কান্টাডি মোড় চত্বরে। এদিন NH-32 রাস্তার ওপর সকল পথচালিত মানুষ ও যানবাহন চালক দের সচেতন করা হয়। প্লাস্টিক ব্যাবহার নয়। কাপড়ের ব্যাগ ব্যাবহার করুন৷ পরিবেশ রক্ষা করুন। তাছাড়া উপহার স্বরুপ কাপড়ের থলি তুলে দেওয়া হয় অনেকের হাতে। অনুরাগ টিমের কর্নধার দেবলীনা অধিকারী জানান এই কাজে তাদের পূর্ণ সহযোগিতা করেছেন কান্টাডি নিবাসী বিশিষ্ট সমাজসেবী নরেন্দ্রনাথ সেনগুপ্ত মহাশয়।

Comments