গোবিন্দপুর প্রাথমিক বিদ‍্যালয় পরিদর্শনে পুরুলিয়া জেলা সমগ্র শিক্ষা মিশনের জেলা শিক্ষা আধিকারিক

আদিবাসী অধ‍্যুষিত তিনটি গ্রামের প্রথম প্রজন্মের পড়ুয়ারা কী ভাবে আনন্দদায়ক ও আই, সি, টি, পাঠদানের সুযোগ পাচ্ছে এবং দীর্ঘ দিন বিদ‍্যালয় বন্ধ থাকায় তাদের যে ঘাটতি তৈরি হয়েছে সেই ক্ষতিপূরণের জন‍্য বিদ‍্যালয় কী ভাবে কাজ করছে তা পরিদর্শন করতে গোবিন্দপুর প্রাথমিক বিদ‍্যালয়ে এসেছিলেন পুরুলিয়া জেলা সমগ্র শিক্ষা মিশনের জেলা শিক্ষা আধিকারিক শ্রীযুত বংশীধর ওঝা। অত‍্যন্ত উদ‍্যোমী ও আন্তরিক ভাবে আগ্রহী এই আধিকারিক মহোদয় পাঠদানের নানান খুঁটিনাটি বিষয়ে তাঁর মূল‍্যবান পরামর্শ প্রদান করলেন - যা আগামী দিনে বিদ‍্যালয়ের চলার পথে পাথেয় হয়ে থাকবে। গোটা জেলায় আরো বেশি করে শিশু বান্ধব ও নির্মল বিদ‍্যালয় তৈরি করে পড়ুয়াদের কাছে আধুনিক শিক্ষা পদ্ধতির সুযোগ পৌঁছে দেওয়ার জন‍্য সমগ্র শিক্ষা মিশনের নানান পরিকল্পনার কথাও সবিস্তারে জানালেন তিনি। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মানবাজার - ১ চক্রের অবর বিদ‍্যালয় পরিদর্শক শ্রীযুত সুদীপ বেরা, জেলা পেডাগজি সমন্বায়ক শ্রীযুত দেবব্রত মাহাতো এবং চক্র সম্পদ কেন্দ্রের কর্মী শ্রী শম্ভু প্রামানিক। বিদ‍্যালয়ে মূল‍্যবান সময় প্রদান করার জন‍্য সকলকে ধন‍্যবাদ জানান প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র।

Comments