উপ স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন বাঘমুন্ডি এলাকায়
দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- পুরুলিয়া জেলায় স্বাস্থ্য দপ্তর থেকে ১০০ টি উপ স্বাস্থ্য কেন্দ্র মঞ্জুরি হয়।তার মধ্য বাঘমুন্ডি ব্লকে ২২ টি।
শনিবার বাঘমুন্ডি ব্লকে ৭টি উপ স্বাস্থ্য কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন বাঘমুন্ডি বিধান সভার বিধায়ক সুশান্ত মাহাতো।যা তুন্তুরী সুইসা অঞ্চলের সারিডি, তিরুলডি, মুকরুপ, সিমালী। সিঁদরী অঞ্চলের তোরাং মোড়ে ও কাররু গ্রামে।সেরেংডি অঞ্চলের উত্তমডিতে।এছাড়া বাকি ১৫ টি অতি শীঘ্রই উদ্বোধন হবে বলে জানা যায়।
ব্লক ও স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা যায়, বাঘমুন্ডি ব্লকে ২২ টি উপ স্বাস্থ্য কেন্দ্র মঞ্জুরি হয়।যা বাঘমুন্ডি বিধান সভার বিধায়ক সুশান্ত মাহাতো স্বাস্থ্য দপ্তর থেকে মঞ্জুরি করেন।
কারণ বাঘমুন্ডি ব্লকের জন সংখ্যা বেশি।তাই স্বাস্থ্য এর দিকে বাঘমুন্ডি ব্লক বাসীর কোন অসুবিধা না হয় তার জন্য এই উপ স্বাস্থ্য কেন্দ্র মঞ্জুরি করেন।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ, বাঘমুন্ডি স্বাস্থ্য আধিকারিক ডা: সমীর সিং, বাঘমুন্ডি বিধান সভার বিধায়ক সুশান্ত মাহাতো, সুইসা ফাঁড়ির আইসি সুব্রত সরকার, বাঘমুন্ডি ব্লকের সমাজসেবি মানস মেহেতা ছাড়া তুন্তুরী সুইসা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী নারায়ণ চন্দ্র কুইরী, মিহির কুইরী,যুগল কুইরী, বিপদতারণ কুইরী, পিন্টু পরামানিক সহ স্বাস্থ্য দপ্তরের আসা দিদি ও এলাকার বিশিষ্ট সমাজসেবী গণ।
এছাড়া বাঘমুন্ডি বিধান সভার বিধায়ক সুশান্ত মাহাতো বলেন,স্বাস্থ্য দিকটা অনেকটা পরিবর্তন হয়েছে।যেসব স্বাস্থ্য কেন্দ্রে এখনো অনেক ডাক্তার আনা হয়েছে।তেলিয়াভাষাতে দীর্ঘ দিন ধরে ডাক্তার এর সমস্যা ছিল। তা এখন পরিষেবা চালু হয়েছে।পাশাপাশি তিনি আরও জানান,এখন উপ স্বাস্থ্য কেন্দ্র গুলো অস্থায়ীভাবে চালু করা হয়েছে।অতি শীঘ্রই স্থায়ী ভাবে সরকারি জায়গায় বিল্ডিং তৈরি করা হবে।এবং স্থানান্তর করা হবে বলে জানান।
Comments
Post a Comment