অরন্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি বাগমুন্ডি হাই স্কুলে
দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:- রাজ্য জুড়ে অরন্য সপ্তাহ চলছে। বনদপ্তর থেকে শুরু করে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি চলছে। এই উপলক্ষে সোমবার পুরুলিয়ার বাঘমুন্ডি রেঞ্জ অফিসের উদ্যোগে ও বাঘমুন্ডি হাই স্কুলের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি হয়।
এই কাজে সহযোগিতা করে বাঘমুন্ডি রেঞ্জ অফিস। বাঘমুন্ডি হাই স্কুলের পক্ষ থেকে চারশো টি চারাগাছ স্কুলে ও ফাঁকা জায়গায় লাগানো হয়।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ খান বলেন, বিশ্ব উষ্মায়ন রুখতে বৃক্ষ রোপণ একমাত্র হাতিয়ার। তাই অরন্য সপ্তাহ উপলক্ষে আমরা আজ বাঘমুন্ডি হাই স্কুলে চারাগাছ লাগিয়ে লাগানো হল। বাঘমুন্ডি বাসিন্দাদের অনুরোধ করবো সবাই যাতে নিজের বাড়িতে একটি দুটি গাছ লাগায়। এতে পরিবেশ ভালো থাকবে।
Comments
Post a Comment