তেহট্ট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মেটাভার্স টেকনোলজির ব্যাবহারের প্রচারমূলক পদযাত্রা

করোনা পরবর্তী পরিস্থিতিতে শিক্ষা বিমুখ একাংশ পড়ুয়াদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার উদ্দেশ্যে তেহট্ট গভর্মেন্ট আইটিআই এর উদ্যোগে আজ নদীয়া জেলার তেহট্ট মহুকুমার  বিভিন্ন জায়গায় আয়োজিত হয়ে গেল তেহট্ট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মেটাভার্স টেকনোলজির ব্যাবহারের প্রচারমূলক পদযাত্রা। পদযাত্রার সম্মুখভাবে উপস্থিত ছিলেন কলেজের প্রত্যেক ছাত্র ছাত্রী,শিক্ষক শিক্ষিকা ও আরো অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ।এই পদযাত্রার মধ্যে দিয়ে তেহট্ট বাসীর কাছে তেহট্ট সরকারী কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের মেটাভার্স টেকনোলজির ব্যাবহার এবং শিক্ষা ক্ষেত্রে এর অবদান সম্পর্কে তুলে ধরা হয়।

এই পদযাত্রায় সব মিলিয়ে প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।

Comments