পিসিসি রাস্তায় ধস সংস্কারের আরজি গ্রামবাসীদের

দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি, সুইসা:- তৈরি হওয়ার কিছু দিনের মধ্যেই কংক্রিটের রাস্তায় ধস।

ঘটনাটি, বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত তুন্তুরী সুইসা অঞ্চলের সুইসা গ্রাম থেকে কলেজ,ব্যাংক,রেল স্টেশন, সুইসা ডেলি মার্কেট সহ একাধিক যাতায়াত করার মূল রাস্তায় ধস।

সুইসা গ্রামের একাংশ গ্রামবাসী তথা সমাজসেবি দেবব্রত মুখার্জী জানান, এই রাস্তা দিয়ে নেতাজী সুভাষ আশ্রম মহাবিদ্যালয় থেকে শুরু করে বহু জায়গায় দৈনন্দিন জীবনে যাতায়াত করতে হয়।রাস্তা তৈরি হলেও জল নিকাশি ব্যাবস্থা না থাকায় রাস্তার মধ্য সারা গ্রামের বৃষ্টির জল বয়ে যাওয়ার জন্য এই পরিস্থিতি।এছাড়া বহু মালবাহী ট্রাকও চলাচল।
তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জল নিকাশির ব্যাবস্থা করার জন্য আর্জি জানান।

ওপর ব্লক কিষাণ ক্ষেত মজুরী সভাপতি হেমাকান্ত কুইরী জানান, তুন্তুরী সুইসা অঞ্চলে যত গুলো পিসিসি রাস্তা তৈরি হয়েছে।সমস্ত রাস্তার বেহাল দশা।এছাড়া প্রতিটি রাস্তার কোনো না কোনো সমস্যা রয়েছে। হয়ত ফাটল ধরেছে না হয় গুটি উপড়ে গেছে।
তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত করার জন্য আহ্বান জানান।

Comments