কংক্রিটের রাস্তায় ফাটল ক্ষোভ পথ চলিত ও স্থানীয়দের

বাঘমুন্ডি, সুইসা:- দীর্ঘ দিনের সমস্যা সমাধান হলেও রাস্তা তৈরির কিছু দিনের মধ্যে বিশাল আকারের ফাটল।

ঘটনাটি, বাগমুন্ডি ব্লকের তুন্তুরী সুইসা অঞ্চলের তুন্তুরী থেকে সুইসা ডেলি মার্কেট যাওয়ার রাস্তার।

পথ চলিত ও স্থানীয় বাসিন্দারা জানান,কয়েক মাস আগে তৈরি হয় এই রাস্তা।কিন্তু কয়েক দিনের মধ্যেই কংক্রিটের রাস্তার বেহাল দশা। ডালাই রাস্তা আছে কিন্তু গুটি উপড়ে যাচ্ছে।বিশাল আকারের ফাটল হয়েছে।প্রায় ৫০০ মিটার।

এই রাস্তা দিয়ে ঝাড়খন্ড, কলেজ,মার্কেট, সুইসা রেল স্টেশন থেকে শুরু করে ব্যাংক।এছাড়া নোয়াডি গ্রামের মূল রাস্তা যা দৈনন্দিন দু চাকা,চার চাকা, মালবাহী এই রাস্তা দিয়েই যাতায়াত করে। ঐ গ্রামের ছেলে মেয়েরা তুন্তুরী হাই স্কুল,ব্লক,হাসপাতাল, থানা যাতায়াত করতে হয়। দীর্ঘ দিন পর যদিও রাস্তা তৈরি হলেও রাস্তার বেহাল দশা। সংস্কারে আরজি পথ চলিত ও স্থানীয় মানুষ জনদের।

ওপর দিকে, বাঘমুন্ডি ব্লক কিষাণ ক্ষেত মজুরি সভাপতি হেমাকান্ত কুইরী জানান,জেলা পরিষদ দ্বারা অনুমোদিত এই রাস্তা তৈরি হলেও ঠিকাদারের গাফলাতির জন্য এই পরিস্থিতি।তাই উর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে। রাস্তার সংস্কারের আর্জি জানান।এছাড়া তিনি আরও বলেন,এমনি রাস্তা তৈরি করার চেয়ে না করার ভালো।

Comments