সুইসাতে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শশীভূষণ মাহাতোর ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত ও চিন্তন শিবির

দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি, সুইসা:- কয়েক মাস পর ত্রি-স্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন।জঙ্গল মহল পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার অন্তর্গত ঝাড়খণ্ড লাগুয়া তুন্তুরী সুইসা অঞ্চলের স্বাধীনতা সংগ্রামী তথা ফরওয়ার্ড ব্লক এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় শশীভূষণ মাহাতোর মৃত্যুবার্ষিকী পালিত হল।

আজ শুক্রবার তুন্তুরী সুইসা অঞ্চলের নেতাজী সুভাষ আশ্রম প্রাঙ্গনে স্বর্গীয় শশীভূষণ মাহাতোর সমাধিস্থলে অনুষ্ঠিত হল মৃত্যুবার্ষিকী।

এদিন প্রথমে ধুপ জ্বালিয়ে উনার আবক্ষ মূর্তিতে মাল্যদান পর্ব শুরু হয়।
প্রথমে উনার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন জয়পুর বিধান সভার সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্র নাথ মাহাতো সহ পরিবারের সকলেই ও অঞ্চল ও ব্লক নেতৃত্ব গন।

মাল্যদান কর্মসূচী শেষে,নেতাজী সুভাষ আশ্রম এর সভা কক্ষে অনুষ্ঠিত হল চিন্তন শিবির।এদিন শিবিরে বাঘমুন্ডি ব্লকের সমস্ত অঞ্চলের কর্মী সমর্থক থেকে শুরু করে অঞ্চল ও ব্লক নেতৃত্ব গন উপস্থিত ছিলেন।

জয়পুর বিধান সভার প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্র নাথ মাহাতো ও যুব লীগের রাজ্য কমিটির সভাপতি দেবরঞ্জন মাহাতো বলেন,কৃষক দের দাবি দাওয়া নিয়ে ফরওয়ার্ড ব্লক দল গঠন হয়েছিল।পুনরায় মানুষ নেতাজির আদর্শ এ অনুপ্রাণিত হয়ে আবার ঘুরে দাঁড়ানোর একটা লড়াই শুরু হয়েছে।বর্তমান প্রজন্ম অংশ গ্রহণ করছে।আজকে এই চিন্তন শিবিরে আলোচনা হয়।এছাড়া আগামী দিনে স্বর্গীয় শশীভূষণ মাহাতো ১৯৬২ সালে কিভাবে দলকে আন্দোলন করে এই জায়গায় পৌঁছে ছিলেন।সে উদ্দেশ্যে উনার আদর্শ কে স্বরণ করে আজকে চিন্তন শিবির করা হয়েছে।এবং আগামী দিনে দল কে কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয় বলে জানান।

এদিন এই মৃত্যুবার্ষিকী ও চিন্তন শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ধীরেন্দ্র নাথ মাহাতো,যুব লীগের রাজ্য কমিটির সভাপতি দেবরঞ্জন মাহাতো, বাঘমুন্ডি লোক্যাল কমিটির সম্পাদক জয় সিং মাহাতো,জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ঝরী সিং মুড়া, স্বর্গীয় শশীভূষণ মাহাতোর স্ত্রী পুকেস্বরী মাহাতো,যুব লীগের সভাপতি লোক্যাল কমিটির দেবব্রত মুখার্জি, তুন্তুরী হাই স্কুলের প্রধান শিক্ষক শচীন মাহাতো, সহ শিক্ষক তুন্তুরী হাই স্কুলের সন্তোষ মাহাতো, অগ্রগামী মহিলা সমিতির জেলা কমিটির অন্যতম সদস্য পুষ্পবালা মাহাতো, সারা ভারত যুব লীগের বাঘমুন্ডি লোক্যাল কমিটির অন্যতম সদস্য চিন্ময় গরাই,গঙ্গারাম রজক, অভিজিৎ গুপ্তা সহ গোপাল প্রাসাদ,মতিলাল গোপ, পরেশ কুইরী,পরিমল সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব গন থেকে শুরু করে স্বর্গীয় শশীভূষণ মাহাতোর পরিবারের সকলেই।

Comments