মানবাজার ১নং ব্লকের ভালুবাসা অঞ্চলের রাস্তার কাজের শুভ উদ্বোধন

আজ মানবাজার-১ নং ব্লকের ভালুবাসা অঞ্চলের অন্তর্ভুক্ত  একটি রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী তথা মানবাজার বিধান সভার বিধায়িকা সন্ধ্যারানী টুডু।সোমবার রাঙাটাড় শিব মন্দির  থেকে সিন্দরাইডি নদী ঘাট পর্যন্ত রাস্তাটির কাজের সূূচনা করা হয় উদ্বোধনের মধ্যে দিয়ে।উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা ও ক্রিড়া কমার্ধ্যক্ষ গুরুপদ টুডু,মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পুস্প দাস,বিশিষ্ট সমাজসেবী দেবেন মাহাতো সহ বিশিষ্টজনেরা।

Comments