উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্কুলে ২য় স্থান অধিকারী প্রিয়াকে সংবর্ধনা দিলেন ওয়েস্ট বেঙ্গল গরাই কল্যাণ সমিতির জেলা সভাপতি

বাঘমুন্ডি, তুন্তুরী:- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরুলিয়া জেলার তুন্তুরী হাই স্কুলে ২য় স্থান অধিকার করেছেন তুন্তুরী সুইসা অঞ্চলের তুন্তুরী  গ্রামের বাসিন্দা প্রশান্ত গোরাই য়ের কন্যা সন্তান তুন্তুরী  হাই স্কুলের ছাত্রী প্রিয়া গরাই।তার প্রাপ্ত নাম্বার ৪৪৭। তারই বাড়ি গিয়ে ফুলের তোড়া,কলম ও মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা দিলেন গোরাই সমাজের জেলা সভাপতি ।

সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সোমনাথ গোরাই সহ অন্যান্যরা।

গোরাই সমাজের জেলা সভাপতি  বলেন তার পড়াশোনার জন্য যা কিছু অসুবিধা হবে তার পাশে আমাদের সমাজ সবসময় আছে এবং সমাজের প্রতিটি মানুষ সর্বদায় থাকবে।তিনি আরো বলেন গ্রামের মেয়ে এত সুন্দর ফলাফল করেছে তাতে আমরা ভীষণ খুশি।

এই প্রসঙ্গে প্রিয়া গরাই বলেন আজ আমি খুব খুশি আমাকে শুভেচ্ছা জানাতে আমাদের সমাজের পক্ষ থেকে  বাড়িতে এসেছেন।তাছাড়া প্রিয়া গরাই আরো বলেন তার লক্ষ্য হলো ভূগোল নিয়ে আগামী দিনে পড়াশোনা করার। এবং আমার লক্ষ্য হল শিক্ষিকা হওয়া। এ ছাড়া সমাজের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর আশ্বাসে আমি খুব খুশি।প্রিয়ার প্রাপ্ত ফলাফল হলো বাংলায় ৯২ , ইংরেজিতে ৯২,ভূগোলে ৯৪, পলিটিকেল সাইন্স ৮৪ এবং কমাস্ ৮৪ মোট ৪৪৭।

Comments