উচ্চমাধ্যমিক পরীক্ষাতে পুরুলিয়া টাউন স্কুলের সর্বোচ্চ নাম্বার প্রাপক সুস্মিতা গরাই কে সংবর্ধনা
উচ্চমাধ্যমিক পরীক্ষাতে পুরুলিয়া টাউন স্কুলের সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ছাত্রী সুস্মিতা গরাই কে সংবর্ধনা জানালো ওয়েস্ট বেঙ্গল গরাই(তেলি/কলু)সমাজ কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা কমিটি।
এই বছর কলা বিভাগ থেকে ৪৬৫ নাম্বার তথা ৯৩ শতাংশ নাম্বার পেয়ে স্কুল থেকে প্রথম হয়ে জেলার মধ্যে চমকপ্রদ ফলাফল করে সুস্মিতা।
ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সে শিক্ষিকা হতে চাই কিন্ত তার বাবা গৌতম গরাই পেশাতে একটি দোকানের একজন অতি স্বল্প বেতনের কর্মচারী ও মা অসুস্থ এই খবর পেয়ে দুঃস্থ মেধা ছাত্রী সুস্মিতার পড়াশোনাতে সরকারি সহযোগিতার জন্য এদিন এই সমিতির পক্ষ থেকে রাজ্য কমিটির চেয়ারম্যান উজ্জ্বল গরাই,সহ সভাপতি দুর্গা গরাই, পুরুলিয়া জেলা কমিটির সভাপতি ধীরেন চন্দ্র গরাই, সম্পাদক সঞ্জয় গরাই ও অন্যান্য সদস্যের উপস্থিতিতে পুরুলিয়ার ডি এম সাহেব,জেলা সভাধিপতি সহ পুরুলিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের লিখিত আবেদন জানানো হয় এরপর গৌতম বাবুর বাড়িতে গিয়ে তার কন্যা সুস্মিতা কে মিষ্টি মুখ করিয়ে সংশাপত্র,বই, খাতা, কলম ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংবর্ধনা জানানো হয় ও ভবিষ্যত পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতার বার্তা দেন।
উপস্থিত ছিলেন রাজ্য কমিটির দুর্গা গরাই , উপদেষ্টা উত্তম গরাই, কোষাধক্ষ্য রাজকুমার গরাই, পুরুলিয়া জেলা কমিটির সভাপতি ধীরেন চন্দ্র গরাই,সম্পাদক সঞ্জয় গরাই, সহ সভাপতি বিন্দেস্বর গরাই, ত্রিলোচন গরাই,কোষাধক্ষ্য সৌম্যজিত গরাই।
এই সংবর্ধনা ও সহযোগিতা পেয়ে সমিতিকে সুস্মিতা ও তার বাবা গৌতম বাবু অত্যন্ত খুশি হয়ে ধন্যবাদ জানান।
এই কর্মসূচির পর পুরুলিয়া জেলার সর্বোচ্চ রক্তদাতা ব্যাক্তি বাগমুন্ডী থানার সেরেংডি গ্রামের বাসিন্দা সোমনাথ গরাই কে ডি এম অফিসে পুরুলিয়া জেলার ডি এম সাহেব ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান এবং সমিতির পক্ষ থেকে রাজ্য কমিটির চেয়ারম্যান উজ্জ্বল গরাই মেডেল পরিয়ে ও উপদেষ্টা উত্তম গরাই ব্যাচ পরিয়ে সংবর্ধনা জানান।
Comments
Post a Comment