মানবাজার ১নং ব্লকের জিতুজুড়িতে তৃনমুল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল।

১০০ দিনের কাজের টাকা থেকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার এই দাবীতে আজ মানাবাজার-১ নং ব্লকের জিতুজুড়িতে তৃনমুল কংগ্রেসের উদ্যোগে করা হলো প্রতিবাদ মিছিল।বুধবার জিতুজুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিল গোটা বাজার এলাকা পরিদর্শন করে।আজকের মিছিলে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা ও ক্রিড়া কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু,জিতুজুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নিমাই মাহাতো সহ দলীয় কর্মী ও সমর্থকেরা।

Comments