ওয়েস্টবেঙ্গল গরাই সমাজ কল্যাণ সমিতি ঝাড়গ্রাম জেলা কমিটি পক্ষ থেকে আয়োজিত রক্তদান শিবির ও সংবর্ধনা সভা
রাজ্যজুড়ে গরাই সমাজকে শক্তিশালী করার উদ্দেশ্যে পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লক এলাকা থেকে থেকে জেলা কমিটির সভাপতির নেতৃত্বে ঝাড়গ্রাম জেলাতে আয়োজিত রক্তদান শিবির ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা সভায় যোগ দিলেন প্রায় ২৫ জন সদস্য।
এদিন এই রক্তদান কর্মসূচীতে 50 জনেরও বেশি রক্ত দান করেন ও বিভিন্ন জেলা থেকে 15 জনেরও বেশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতে চমকপ্রদক ফলাফলকরি ছাত্র-ছাত্রী কে রাজ্য কমিটির পক্ষ থেকে সার্টিফিকেট, মেডেল, ফুলের তোড়া, বই ও কলম দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
এই সভাতে রাজ্য কমিটির , থেকে সমস্ত জেলার জন্য সদস্য ফরমের উদ্বোধন করা হয় যেন প্রতি জেলাকে সদস্য ফর্ম বিতরণ করা হয়, ব্লক কমিটি গঠন বিভিন্ন শাখা সংগঠন সহ সমিতির উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ বিষয়ে আলোচনা হয়।
পুরুলিয়ার বাগমুন্ডি এলাকা থেকে সোমনাথ গড়াই এদিন রক্ত দান করেন এই নিয়ে উনি ৫৭ বার রক্ত দিলেন ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির চেয়ারম্যান উজ্জ্বল গরাই, কোষাধক্ষ্য রাজকুমার গরাই , উপদেষ্টা মহাদেব গরাই সহ অন্যান্য নেতৃত্ব।
Comments
Post a Comment