বিশ্ব মাদক বিরোধী দিবসে বাঘমুন্ডি ও সুইসা ফাঁড়ির পুলিশের সচেতনতা মিছিল

দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি:-  বিশ্ব মাদক বিরোধী দিবসে পুরুলিয়া জেলা পুলিশের নির্দেশে এবং বাঘমুন্ডি থানার  উদ্যোগে থানা প্রাঙ্গণ থেকে অযোধ্যা মোড় পর্যন্ত বাঘমুন্ডি হাই স্কুলের এন সি সি ক্যারেট টিম, ছাত্র ছাত্রীরা ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ খান সহ সিভিক ভলেন্টিয়ার্স ও পুলিশ কর্মচারীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে একটি সচেতনতা মূলক মিছিল করা হয়।সেই মিছিলে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ সিংহ, এস আই স্নেহাশীষ মন্ডল, দীনেশ রজক সহ আরো পুলিশ আধিকারিক গণ।

এই প্রসঙ্গে থানা আধিকারিক জানান,নেশা শুধু একটা জীবন নয় একটা পরিবারকে নষ্ট করে।তাই যে কোনো নেশা থেকে মানুষকে দূরে থাকা উচিত।তাছাড়া এখন নেশার বিভিন্ন দ্রব্য বাজারে এসেছে যারা দ্বারা মানুষের মৃত্যু হচ্ছে।নেশা মুক্ত সমাজ গড়ে তোলার জন্য সাধারণ মানুষকে সজাগ হতে হবে।কোনো ব্যাক্তি যদি ড্রাগ সহ বিভিন্ন নেশা কারবার করছে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন পুলিশ তার যথা যোগ্য ব্যাবস্থা নেবে।

ওপর দিকে বাঘমুন্ডি থানার অধীনে সুইসা ফাঁড়ির পুলিশ ও তুন্তুরী স্বামী বিবেকানন্দ টিউশন সেন্টার এর যৌথ উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস।এদিন রবিবার সকাল বেলায় সুইসা ফাঁড়ির উদ্যোগে তুন্তুরী সুইসা অঞ্চল এর তিলকডি মোড় থেকে তুন্তুরী হাই স্কুল পর্যন্ত পথ মিছিল করে সচেতনতার বার্তা দেন।
এই মিছিলে সুইসা ফাঁড়ির  আই.সি সুব্রত সরকার, এস আই সৌরভ কান্তি দাস সহ সুইসা ফাঁড়ির পুলিশ কর্মীরা,সিভিক ভলেন্টিয়ার্স ও স্বামী বিবেকানন্দ টিউশন সেন্টার এর ছাত্র ছাত্রীরা ও টিউশন শিক্ষকরা মিছিলে পা মেলান।

স্বামী বিবেকানন্দ টিউশন সেন্টার এর প্রধান শিক্ষক বংশী লোহার জানান,আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মিছিলের মাধ্যমে পথ চলিত মানুষজন থেকে বাইক আরোহী সহ সকলকেই এই সচেতন করা হয়।এবং আহ্বান জানানো হয়। মদ্য পান শরীরের পক্ষে ক্ষতিকারক সহ একাধিক বিষয় নিয়ে।

পাশাপাশি বাঘমুন্ডি থানার মিছিল শেষে বাঘমুন্ডি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদ খান জানান, বাঘমুন্ডি থানার উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হল স্কুলের এন সি সি ক্যারেট টিম ও ছাত্র ছাত্রীদের নিয়ে।এদিন পথ মিছিল এর মাধ্যমে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয় সচেতন করতে। যেমন:- মাদক বিরোধী দিবস পালন করুন,মাদক দ্রব্য ব্যবহার বর্জন করুন, পুরুলিয়া জেলা পুলিশ দিচ্ছে ডাক মাদকদ্রব্য দিপাক যাক,ছৌ পুরুলিয়া দিচ্ছে ডাক মাদকদ্রব্য দিপাক যাক।
এছাড়া এদিন পথ চলিত সাধারণ মানুষজনকে বিড়ি সিগারেট গাঁজা, হাফিন মদ সহ একাধিক মাদক দ্রব্য ব্যবহার করা নিষিদ্ধ করা হয়। এইসব মাদক দ্রব্য ব্যবহার করলে  মারণ রোগ ক্যান্সার হয়। তানিয়ে সকলকে সচেতন করা হয় বলে জানান।

Comments