পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের সি.এ.ডি.সি অযোধ্যা পাহাড় প্রকল্পের পরিকল্পনা রূপায়ণ কর্মসূচি

বাঘমুন্ডি,অযোধ্যা:- পুরুলিয়া জেলার সুন্দরী 
অযোধ্যা পাহাড়ের আদিবাসী অধ্যুষিত এলাকার চাষীদের উন্নত মানের ধান বীজ প্রদান কর্মসূচির।

শনিবার অযোধ্যা পাহাড়ের হিল টপ সংলগ্ন সি.এ.ডি.সি অযোধ্যা পাহাড় প্রকল্পতে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা শাসক।

প্রথমে উন্নত মানের ধানের বীজ তুলে দেন নবাগত পুরুলিয়া জেলা শাসক ডা: রজত নন্দা মহাশয়। 

অযোধ্যা পাহাড়ের বাগানডি,অযোধ্যা, কুচড়িরাখা গ্রামের ৭০ টি পরিবার এর হাতে উন্নত মানের এম.টি.উ ৭০২৯ স্বর্ণমাসুরী ধান বীজ প্রদান করা হয়।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবাগত পুরুলিয়া জেলা শাসক ডা: রজত নন্দা, অতিরিক্ত জেলা শাসক,বাঘমুন্ডি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ,পুরুলিয়া জেলা সভাধিপতি সুজয় ব্যানার্জি,পুরুলিয়া জেলা পরিষদের অচিরা চরিত ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া, সি.এ.ডি.সি এর ডিপিও সুশান্ত খাটুয়া, বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষুদিরাম কৈবর্ত, সহ সভাপতি বেণীমাধব পরামানিক,অযোধ্যা পাহাড়ের সমাজসেবি অখিল সিং সর্দার সহ এলাকা বিশিষ্ট জনেরা।

Comments