গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবতী
দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি,বুড়দা:- পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার অন্তর্গত বুড়দা কালিমাটি অঞ্চলের বুড়দা গ্রামের বাসিন্দা সূর্যকান্ত কুমার মেয়ে প্রায় ১৪-১৫ বছর বয়সি অর্চনা কুমার নামের এক যুবতী শুক্রবার দিন বিকাল বেলায় নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
আত্মঘাতী ওই যুবতী পরিবারের সদস্যদের সূত্রে জানা গিয়েছে,এদিন বিকালে তার নিজের পড়াশুনার ঘরের মধ্য থাকা পাখায় গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়।ঘরের মধ্য চেঁচামেচি শুরু হয়।সঙ্গে সঙ্গে তাকে বাঘমুন্ডি পাথরডি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।কি কারণে সে আত্মহত্যা করল তা কিন্তু স্পষ্ট নয় পরিবারের সকলে।
এছাড়া পরিবার সূত্রে আরোও জানা গিয়েছে অর্চনা কুমার একজন বুড়দা হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।শুক্রবার বিকালের দিন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বুড়দা গ্রাম সহ কুমার পাড়ায়।
ঘটনার খবর বাঘমুন্ডি থানায় দেওয়া হলে বাঘমুন্ডি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে।প্রথমে পাথরডি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।সে খানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আগামীকাল শনিবার সকালে পুরুলিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য এবং সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে বাঘমুন্ডি থানার পুলিশ প্রশাসন।
Comments
Post a Comment