সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ৮৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত সুইসাতে

বাঘমুন্ডি,সুইসা:- পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের সুইসা ফরওয়ার্ড ব্লক পার্টি অফিসে পালিত হল ৮৩ তম প্রতিষ্ঠা দিবস।

আজ ২২শে জুন বুধবার তুন্তুরী সুইসা অঞ্চলের সারা ভারত ফরওয়ার্ড ব্লকের (পশ্চিম লোকাল কমিটি) সুইসা স্টেশন সংলগ্ন পার্টি অফিসে পালিত হয়।এদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলন করে শহীদ বেদীতে ফুল পুষ্পার্ঘ দিয়ে উদযাপিত হয়।

এদিন প্রতিষ্ঠা দিবসে উপস্তিত ছিলেন বাঘমুন্ডি লোক্যাল কমিটির সম্পাদক জয় সিং মাহাতো, বর্ষীয়ান নেতা তথা পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন সহ সভাধিপতি মহেশ্বর কুইরী,গোপাল প্রসাদ,গোপাল মাহাতো, গঙ্গারাম রজক, পরেশ কুইরী, কমলাকান্ত পরামানিক, দেবব্রত মুখার্জি, অভিজিৎ গুপ্তা, পঞ্চানন রজক সহ অঞ্চলের নেতা ও কর্মী সমর্থকরা।

Comments