বর্তমান শিক্ষাব্যবস্থার উপর মেটাভার্সের সফল প্রয়োগ ও অগ্রগতি সম্পর্কে বিশেষ আলোচনাসভা
প্রযুক্তির অত্যাধুনিক প্রয়োগের মধ্য দিয়ে বর্তমানে আমাদের জীবনধারণ হয়ে উঠেছে সুন্দর ও সহজ। বিশেষত শিক্ষাক্ষেত্রের শ্রীবৃদ্ধিতে এটির অবদান অনস্বীকার্য। সেই বিষয়টি মাথায় রেখেই স্বাধীন ট্রাস্টের অন্তর্গত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে অনেক আগে থেকেই শুরু হয়েছে প্রযুক্তির যথাযথ প্রয়োগ, যার নবতম সংযোজন হলো অত্যাধুনিক মেটাভার্স।
আগামী মঙ্গলবার ২৪শে জুন ২০২২, দুপুর ১১:০০মিঃ আয়োজিত হতে চলেছে একটি জ্ঞানগর্ভপূর্ণ আলোচনাসভা। সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বহুসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে এই সভায় আলোচিত হবে বর্তমান শিক্ষাব্যবস্থার উপর মেটাভার্সের সফল প্রয়োগ ও অগ্রগতি সম্পর্কে। আসুন আমরা সকলে মিলে এই আলোচনাসভায় অংশগ্রহণ করে এটিকে সার্থক ও সর্বাঙ্গসুন্দর করে তুলি।
Comments
Post a Comment