আবাস যোজনার বাড়ি অন্য লোকের নামে টাকা তুলে নেওয়ার জন্য ধর্নায় প্রফুল্ল

বাঘমুন্ডি, ঝালদা:- আবাস যোজনার বাড়ির দাবীতে ঝালদা ১নম্বর ব্লকের মাঠারি খামার গ্রাম পঞ্চায়েতের সামনে ধর্নায় বসলো ফকিরডি গ্রামের  প্রফুল্ল মাহাতো।

আজ সোমবার,প্রফুল্ল মাহাতো জানান,আমার আবাস যোজনার আইডি অন্য ব্যাক্তি ব্যবহার করে টাকা আত্মসাত করেছে। ঘটনাটি ২০১৭-২০১৮ সালের।আমি ২০১৭ সাল থেকে এখন বর্তমান ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন অফিসে এর আধিকারিক এর কাছে আবেদন জানিয়ে কোনো সুরাহা হয়নি।যেমন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, এসডিও,জেলা শাসক,গ্রাম পঞ্চায়েত প্রধান। তাই ধর্নায় বসেছি।

এছাড়া পাশাপাশি তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত আমার সুরাহা না হলে আমি ধর্না থেকে উঠবো না বলে অঙ্গীকার বদ্ধ।

ওপর দিকে, গ্রাম পঞ্চায়েত উপ প্রধান হেমন্ত মাহাতো জানান,এটা ২০১৭-২০১৮ এর ঘটনা।আমরা সেই সময় ক্ষমতায় ছিলাম নাই।আমি যা জানি ঐ সময় ব্লক অফিস থেকে রেজিস্ট্রেশন হত। আমরা ক্ষমতায় এসেছি ২০১৮ সালে তাই এই বিষয়ে কিছু বলতে পারব না তবু আমার আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি বলে জানান।

Comments