উচ্চ মাধ‍্যমিকে নজরকাড়া সাফল‍্য ভবিষ্যতে নার্স হতে চায় ললিতা

দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি,সেরেংডি:- উচ্চ মাধ্যমিকের ফলাফল পুরুলিয়া জেলা জুড়ে কন্যাশ্রী মেয়েদের জয়জয়কার।বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত সেরেংডি অঞ্চলের প্রত্যন্ত সেরেংডি গ্রামের বাসিন্দা।পেশায় ক্ষুদ্র ধান পাইকার দুঃখহরণ গরাই ও সাবিত্রী গরাই গৃহ বধূর কন‍্যা ললিতা গরাই গত শুক্রবার উচ্চ মাধ‍্যমিক পর্ষ ফল প্রকাশিত হওয়ায় নজরকাড়া ফলাফল করেছে। তার প্রাপ্ত নম্বর হল(৪৬১)।

গত শুক্রবার অনলাইনে নিজের ফলাফল দেখে আবেগে ভেসে যায় ললিতা।তার মা সাবিত্রী গরাই চোখের জল ধরে রাখতে পারেননি মেয়ের এই সাফল‍্যে দেখে।

আজ বুধবার শশ নেতাজী আদর্শ হাই স্কুলের কলা বিভাগের ছাত্রী ললিতা জানান, তিনি সবসময় লেখাপড়ায় মনোযোগী ছিলেন ১২ ঘন্টা বইয়ের সাথে কাটাত সে। তাই আজ এই ফলাফল। ভবিষ্যতে সমাজ সেবার জন্য নার্স হওয়ার স্বপ্ন দেখে ললিতা।

এদিন তার মা সাবিত্রী  জানান,মেয়ের এই সাফল‍্যে স্বভাবত তারা খুশী,অনেক কষ্ট করে আজ মেয়েকে এই জায়গায় পৌছে দিতে পেরেছেন বলেও জানান তিনি।এছাড়া তিনি আরও জানান যে আমাদের এই মতো প্রত্যন্ত গ্রাম থেকে মেয়ে যে ভাবে পরীক্ষার ফলাফল এত সুন্দর করেছে তাতে আমি ভীষণ খুশি।গ্রামে টিউশন মাস্টার অভাব থাকা সত্ত্বেও এই ভাবে স্কুলে ২য় স্থানাধিকার করেছে তা সত্যিই প্রশংসনীয়।

ললিতা গরাই এর সাফল্যে খুশি তার স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা।

বাবা দুঃখহরণ   বলেন,মেয়ে যদি সমাজ সেবার জন্য নার্স হতে চায়।তাহলে যা করার করবো।কিন্তু তার স্বপ্ন পূরণ করবো। এছাড়া পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমে জানান যদি ভবিষ্যতে সরকারি সাহায্য পেলে খুবই উপকৃত হব বলে জানিয়েছেন।

Comments