কারিগরী শিক্ষায় অগ্রগতি আনতে ডিজিটাল পদ্ধতির পথে মানবাজার গর্ভমেন্ট আইটিআই।

কারিগরী শিক্ষায় অগ্রগতি আনতে ডিজিটাল পদ্ধতিতে  গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো মানবাজার গর্ভমেন্ট আইটিআই।আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে "মেটাভার্স"পদ্ধতিতে কারিগরি শিক্ষাদানের প্রক্রিয়া শুরু করা হলো আজ।এই শিক্ষাদানের মাধ্যমে একদিকে যেমন এলাকার বেকার যুবক যুবতীরা কারিগরি শিক্ষায় দক্ষ হাতে পারবে,অপরদিকে সঠিক কারিগরি শিক্ষার ক্ষেএে একটি নিদর্শন তৈরী হবে প্রত্যন্ত এলাকা গুলিতে।শুক্রবার এ-বিষয়ক একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয় মানবাজার-১ নং ব্লকের সভাগৃহে।আজকে এই অনুষ্ঠানের সূচনা করেন মানবাজার মহকুমা শাসক শুভজিৎ বসু,উপস্থিত ছিলেন মানবাজার আরক্ষাধিকারিক বরুন বৈদ্য,মানবাজার-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি,মানবাজার মহকুমা ডিএমডিসি মনোজিৎ বসু,বিব্রত বিশ্বাস,মানবাজার গর্ভমেন্ট আইটিআই কলেজের প্রধান অধ্যক্ষ অরিএম চট্টোপাধ্যায় সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা।

Comments