উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্কুলে ১ম স্থান অধিকারী তাপসকে সংবর্ধনা দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি

বাঘমুন্ডি,সিরকাডি:- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরুলিয়া জেলার বুড়দা হাই স্কুলে ১ম স্থান অধিকার করেছেন সেরেংডি অঞ্চলের সিরকাডি  গ্রামের বাসিন্দা  বিধবা নমনী কুমারের ছেলে বুড়দা হাই স্কুলের ছাত্র তাপস কুমার।তার প্রাপ্ত নাম্বার ৪৫৩। তারই বাড়ি গিয়ে ফুলের স্তবক,পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী ছৌ মুখোশ ও মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি।

সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বেণীমাধব পরামানিক,জেলা কমিটির সদস্য কৃপাসিন্ধু কুইরী, গ্রাম পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যরা।

পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বলেন তার পড়াশোনার জন্য যা কিছু অসুবিধা হবে তার পাশে আমরা সর্বদা আছি।তিনি আরো বলেন পাড়া গ্রামের  ছেলে এত সুন্দর ফলাফল করেছে তাতে আমরা ভীষণ খুশি।

এই প্রসঙ্গে তাপস কুমার বলেন আজ আমি খুব খুশি আমাকে শুভেচ্ছা জানাতে এসেছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষুদিরাম কৈবর্ত তথা আরোও অন্যান্যরা তাতে আমি ভীষন খুশী ।তাছাড়া তাপস কুমার আরো বলেন তার লক্ষ্য হলো দর্শন নিয়ে আগামী দিনে পড়াশোনা করার। এবং আমার লক্ষ্য হল শিক্ষিক হওয়া।কিন্তু আমার একটাই প্রশ্ন চিহ্ন আমার মা বিড়ি বেধে আজকে আমাকে এই জায়গায় পৌঁছেছে।আগামীদিনে আমার পড়াশোনার জন্য কতটা সাহায্য পাবো তা নিয়ে প্রশ্ন চিহ্ন? এ ছাড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বেণীমাধব পরামানিক মহাশয় সমস্ত ধরনের অসুবিধা হলে পাশে দাঁড়ানোর আশ্বাসে আমি খুব খুশি।

Comments