সুইসা উঃমাঃ বিদ্যালয়ের দিন মুজুরী এর ছেলে কৃতী ছাত্র মুকেশ কালিন্দীকে সম্বর্ধনা গাগী শিক্ষা উন্নয়ন কমিটি ও আনন্দ মার্গ স্কুলের পক্ষ থেকে
দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি,সুইসা:- দারিদ্রতাকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করল পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের অন্তর্গত সুইসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মুকেশ কালিন্দী।তার প্রাপ্ত নম্বর হল (৪৭৭)।
তুন্তুরি সুইসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সারিডি গ্রামের বাসিন্দা মুকেশের বাবা একজন দিনমজুর ৷এমনই এক দরিদ্র পরিবারের ছেলের অভূতপূর্ব সাফল্যে স্বভাবত খুশি এলাকার সকলেই।এছাড়া শিক্ষা মহল ও স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।
আজ মঙ্গলবার ১৪ই জুন গাগি আনন্দমার্গ বিদ্যালয়ে একটি আনুষ্ঠানিকভাবে সভা করে কৃতি ছাত্র মুকেশ কালিন্দীকে গাগী শিক্ষা উন্নয়ন কমিটি,গাগি আনন্দমার্গ বিদ্যালয় ও আনন্দমার্গ ইউনিট গাগী এর পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়।
এদিন সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্বর্গীয় ডমন কুইরীর স্ত্রী হেমিবালা কুইরী,আনন্দমার্গ এর বিশিষ্ট সদস্য নন্দ দুলাল সাহা,মুকেশ কালিন্দীর, টিউশন টিচার যুধিষ্ঠির কুইরী,গাগী গ্রামের বিশিষ্ট শিক্ষক নারায়ন দে,বৃষকেতু কুইরি সহ প্রমুখেরা৷
এছাড়াও গাগি গ্রামের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত রোহিনী দে ও সঞ্জয় কুইরী কে গাগী শিক্ষা উন্নয়ন কমিটির দ্বারা সম্বর্ধনা দেওয়া হয় ৷
Comments
Post a Comment