পরিবেশ দিবসের পরিবেশের বার্তা নিয়ে পথ মিছিল ও বৃক্ষ রোপন তুন্তুরীতে
দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি, তুন্তুরী :- গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে সারা রাজ্য জুড়ে।বিশ্ব উষ্ণায়নের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা বিশ্ব। প্রয়োজন অধিক পরিমাণে বৃক্ষরোপণ। সেই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে।আজ মঙ্গলবার বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত তুন্তুরী সুইসা অঞ্চলের প্রত্যন্ত গ্রাম তুন্তুরীতে অনুষ্ঠিত হল বিশ্ব পরিবেশ দিবস।
জানা গেছে এদিন, বাঘমুন্ডি থানার অন্তর্গত "বাঘমুন্ডি ব্লক যুব ও শিশুদল"স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও স্পেন লোকচেতনা মঞ্চ এর সহযোগীতায় পরিবেশ নিয়ে একটি পথ মিছিল ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে তুন্তুরী গ্রামের তিন রাস্তার মোড়ে এর সামনে দুর্গা মন্দির এর একটি মঞ্চ থেকে এই অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট জনেদের হাতে গাছ তুলে দিয়ে সম্মান জানান।
উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের আচিরা চরিত ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া,তুন্তুরী সুইসা গ্রাম পঞ্চায়েতের প্রধান কিরণ কালিন্দী, তুন্তুরী বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশোভন চট্টরাজ, তিরুলডি আদিবাসী প্রাইমারি স্কুলের শিক্ষক দেবনীলকন্ঠ কুইরী,গ্রাম পঞ্চায়েত সদস্য সুজয় কুইরী, বাঘমুন্ডি ব্লক তৃণমুল ছাত্র পরিষদের ব্লক সভাপতি নীতীশ পরামানিক সহ "বাঘমুন্ডি ব্লক যুব ও শিশুদল"স্বেচ্ছাসেবী সংগঠন ও স্পেন লোকচেতনা মঞ্চ এর সকল সদস্য ও সদস্যা বৃন্দ।
উপস্থিত সকল অতিথিরা গাছ রোপনের প্রয়োজনীয়তার কথা বলে বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানান।
পাশাপাশি তুন্তুরী সুইসা অঞ্চলের নেতাজী সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ের ছাত্র তথা সমাজসেবী দেব বিশ্বপতি কুইরী জানান, বিশ্ব পরিবেশ দিবস এর দিনেই গাছ লাগান এমন নয় ? আপনি গাছ যে কোনো সময় লাগতে পারেন।এছাড়া আজকে আমরা পাড়া গ্রামে এই অনুষ্ঠান করার বিশেষ লক্ষ্য হয় সকলকে গাছ লাগানোর জন্য উৎসাহ করা।এবং আজকে একটি গাছ লাগিয়ে সপ্তাহব্যাপী ১০০ টি গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হল যা কালিমাটি বন বিভাগ অফিসের সামনে ও তুন্তুরী সুইসা অঞ্চলের বিভিন্ন জায়গায় গাছ লাগানো হবে বলে জানিয়েছেন।
Comments
Post a Comment