কচড়া কুড়াতে গিয়ে কালবৈশাখীর ঝড়ে গাছের ডাল ভেঙ্গে নিহত এক মহিলা

দীনেশ চন্দ্র কুইরী, বাঘমুন্ডি,টিকরটার:- জঙ্গলে কচড়া কুড়োতে গিয়ে ঝড়ের তান্ডবে গাছের ডাল পড়ে গুরুতর আহত হলো এক মহিলা।

প্রসঙ্গত,গত রবিবার বাঘমুন্ডি থানার টিকড়টাঁড় এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই আহত মহিলার নাম শ্রীমতি সোরেন, বয়শ আনুমানিক ৩২ বছর, বাড়ি টিকড়টাঁড় গ্রামে। তিনি ওই গ্রামের বাসিন্দা ফুলচাঁদ সোরেনের স্ত্রী।

তাঁর স্বামী জানান, তিনি দুপুরে খাবার খেয়ে বাড়ির পাশেই কচড়া কুড়োতে যায়, সঙ্গে তার সন্তানও ছিলো।আনুমানিক বিকেল ৫ টা নাগাদ কালবৈশাখী ঝড়ের দাপটে হঠাৎ এক মহুল গাছের বড়ো ডাল আছড়ে ভেঙে তার শরীরে পড়ে যায়। তৎক্ষণাৎ সেই মহিলা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সন্তানরা তার মাকে ওই অবস্থায় দেখে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে তাদের বাবাকে জানালে তৎক্ষণাৎ পরিবারের সবাই ছুটে গিয়ে শ্রীমতি কে উদ্ধার করে বাঘমুন্ডির পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। হাসপাতাল সূত্রে জানা যায়, শরীরের বেশ কয়েকজায়গায় আঘাত লেগেছে ওই মহিলার। চিকিৎসা চলছে।

আজ সোমবার পরিবারের সদস্যরা জানান,রাত্রি ১১ টা নাগাদ চিকিৎসা চলাকালীন মারা যায়।শোকের ছায়া গোটা গ্রাম জুড়ে।

এছাড়া পরিবারে সদস্য,গ্রাম পঞ্চায়েত সদস্য ও পাড়া প্রতিবেশীরা সংবাদ মাধ্যমে একটাই আর্জি জানান প্রশাসনের কাছে।এই দুঃস্থ অসহায় পরিবার কে কিছু আর্থিক সাহায্য করার জন্য।

পুলিশ সূত্রে জানা গেছে, ঐ মৃত দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতা ও মেডিক্যাল কলেজে পাঠানো হবে।

Comments