অ্যাকাউন্ট বন্ধ আছে বলে টাকা তুলে নেওয়ার অভিযোগ ব্যাংক মিত্রের বিরুদ্ধে

বাঘমুন্ডি,সুইসা:- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অধীনে থাকা ব্যাংক মিত্র তুলে নিল গ্রাহকের টাকা এমন ই ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার সুইসা এলাকায়।
ঘটনার বিবরণে প্রকাশ বুধবার লখিরভান্ডারের টাকা তুলতে যান তিরুলডি গ্রামের বাসিন্দা তারা কর্মকার। তখন তাকে তার একাউন্ট বন্ধ হয়ে গেছে বলে তাকে kyc করতে বলে। আঁধার কার্ড, ফোটো ও ভোটার কার্ডের জেরক্স কপি দিলে তবেই টাকা তুলতে পারবে বলে জানিয়ে দেয়। বাধ্য হয়ে ফেরার পথে অন্য এক জায়গায় পাসবুক চেক করতে গেলে জানা যায় ব্যাংকমিত্র তার একাউন্ট থেকে ৫০০ টাকা নিজের একাউন্টে নিয়ে নিয়েছে। তার একাউন্ট আদৌ বন্ধ হয়নি।

 

সঙ্গে সঙ্গে ব্যাংকে গিয়ে দেখা করলে ডেপুটি ম্যানেজার তার একাউন্ট থেকে ৫০০ টাকা একজন ব্যাংক মিত্র এর অ্যাকাউন্টে যাবার কথা স্বীকার করে নেয়।ওপর দিকে ব্যাংক ম্যানেজার হিমপিটি টিগা ও ব্যাংক মিত্র জানান, সার্ভার এর সমস্যা থাকার জন্য এই সমস্যা হয়েছে।
ব্যাংকের গ্রাহক তারা কর্মকার জানান, বাড়ী ফেরার পথে তিলকডি মোড়ে “দেবু ইলেকট্রনিক” এ আমার ব্যাংক পাসবুক দেখাই। সে আমাকে আমার পাসবুক থেকে ১০০০ টাকা তুলে দেয় পাশাপাশি আরো ৫০০ টাকা আজই তোলা হয়েছে বলে জানায়। সঙ্গে সঙ্গে ব্যাংকে গিয়ে দেখা করলে ডেপুটি ম্যানেজার জানান যে তোমার ৫০০ টাকা একজন ব্যাংক মিত্র এর অ্যাকাউন্ট এ চলে যায়।
অনলাইন এর দোকান মালিক দেবব্রত জানান, আমি তার একাউন্ট চেক করে দেখি আমার ১০০০ টাকা তুলে দেওয়ার আগেই ৫০০ টাকা তুলে নেওয়া দেখায়।সঙ্গে সঙ্গে আমরা তিন বন্ধু শ্যামল পরামানিক ও রাহুল গোরাই ব্যাংকে গিয়ে কথা বললে ডেপুটি ম্যানেজার সুনীল চন্দ্র বড়াইক জানান ব্যাংক মিত্র এর অ্যাকাউন্ট টাকা গেছে।তার পর আমরা ব্যাংক ম্যানেজার কে লিখিত অভিযোগ দেওয়া হয়।
ঘটনার জেরে তুন্তুরী সুইসা অঞ্চলের দিন আনা দিন খাওয়া দুঃস্থ অসহায় পরিবার গুলো কি ব্যাংক মিত্র এর উপর ভরসা হারাচ্ছে। এখন প্রশ্ন চিহ্ন রয়ে গেল সুইসা ব্যাংকের অধীনে কাজ করা ব্যাংক মিত্রদের উপর।

Comments