বাঘমুন্ডি ব্লক পাথরডি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে বিধায়ক

দীনেশ চন্দ্র কুইরী,বাঘমুন্ডি:- জঙ্গল মহল পুরুলিয়া জেলার বাঘমুন্ডি পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের হাল সরজমিনে খতিয়ে দেখতে উপস্থিত হলেন বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো।

আজ মঙ্গলবার ১৭ই মে তিনি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি হাসপাতাল কতৃপক্ষদের সঙ্গেও আলোচনা।পাশাপাশি জানা গিয়েছে,হাসপাতালের শৌচালয়,ফোন, বেড, পানীয় জল সহ বিভিন্ন হাসপাতালের সমস্যা দূর করার জন্য বাঘমুন্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিক রামকৃষ্ণ ঘোষ ও হাসপাতাল কতৃপক্ষদের সাথে এই বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন।

এদিন,বিধায়ক সুশান্ত মাহাতোর সাথে উপস্থিত ছিলেন বাঘমুন্ডি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ,বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষুদিরাম কৈবর্ত, বাঘমুন্ডি ব্লকের বিশিষ্ট সমাজসেবী মানস মেহেতা সহ  প্রমুখও।

পাশাপাশি এদিন হাসপাতালের যা কিছু সমস্যা রয়েছে তা শীঘ্রই সমাধানের আশ্বাস দেন বিধায়ক।

Comments