বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বন্যপ্রাণী শিকার রুখতে ঝালদা বনাঞ্চলের মাইকিং,বৈঠক ও টহলদারি
দীনেশ চন্দ্র কুইরী,বাঘমুন্ডি, ঝালদা :- বাঘমুন্ডি বিধান সভার সুন্দরী অযোধ্যা পাহাড়ের জঙ্গলে প্রাকৃতিক পরিবেশ, অরণ্য সম্পদ,বন্যপ্রাণী রক্ষা করুন,জঙ্গলে আগুন লাগাবেন না,নিয়ে জঙ্গল বাঁচাতে বিশেষ প্রয়াস ঝালদা বনাঞ্চলের মাইকিং ও বৈঠক।
মূলত আগামী ১৫, ১৬, ১৭ই মে বুদ্ধপূর্ণিমা,আর সেই দিনে জঙ্গলে শিকার রুখতে এবং জঙ্গলে যাতে কেউ আগুন না লাগায়,জঙ্গলে গাছ কেউ কেটে না ফেলে এছাড়া গাছ লাগান প্রাণ বাঁচান এর জন্য অযোধ্যা পাহাড় সংলগ্ন ঝালদা বনাঞ্চলের এলাকার একেবারে পাহাড় তলিয় জঙ্গল সংলগ্ন গ্রামে গুলোতে ঝালদা বনাঞ্চলের পক্ষ থেকে ঝালদা বনাঞ্চলের ঝালদা ১ নম্বর ব্লকের পুস্তি অঞ্চলের হেন্সলা,নিমডি সহ একাধিক গ্রামের বন কমিটির সদস্যদের সাথে বৈঠক।এছাড়া পাশাপাশি ঝালদা বনাঞ্চল আধিকারিক ও বন কমিটির যৌথ উদ্যোগে টহলদারি মাইকিংও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে সচেতনতা করেন।
জানা গিয়েছে, ঝালদা বনদপ্তরের পক্ষ থেকে এই কর্মসূচি আয়োজন করেন। ঝালদা বনদপ্তরের আধিকারিক সহ কর্মীরা ও বন কমিটির সাথে মানুষকে শিকার ও জঙ্গলের আগুন না লাগানোর জন্য অনুরোধ করেন।
এদিন উপস্থিত ছিলেন ঝালদা বনদপ্তরের আধিকারিক,বিট অফিসার সহ বনদপ্তরের অন্যান্য কর্মীরা এবং কমিটির সকল সদস্য গণ।
এদিনের এই সচেতনতা উপস্থিত সকল বন কমিটির সদস্য ও বন বিভাগের আধিকারিকদের সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা সহ পথ চালিত মানুষজন থেকে শুরু করে বাইক আরোহীরা।
Comments
Post a Comment