ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের আজ জন্মদিবস।

ধুন্ডীরাজ গোবিন্দ ফালকে (মারাঠি: धुंडीराज गोविंद फाळके), যিনি দাদাসাহেব ফালকে  (মারাঠি: दादासाहेब फाळके; উচ্চারণ ) নামে অধিক পরিচিত, (৩০শে এপ্রিল, ১৮৭০ - ১৬ই ফেব্রুয়ারি, ১৯৪৪) একজন ভারতীয় চলচ্চিত্রে পরিচালক ও প্রযোজক ছিলেন। তাকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে গণ্য করা হয়। তিনি ১৯১৩ সালে রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রটি নির্মাণ করেন যা ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র। এরপর তিনি প্রায় চব্বিশ বছর ধরে ৯৫টি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র ও ২৬টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন।

Comments