ওয়েষ্ট বেঙ্গল ধারাসেবক সমিতির পক্ষ থেকে রাজ‍্যের মুখ‍্যসচিবকে চিঠি

আজকে সোমবার  ওয়েষ্ট বেঙ্গল ধারাসেবক সমিতি সংগঠন এর পক্ষ থেকে হাওড়া নবান্ন তে রাজ‍্যের মুখ‍্যসচিব  মাননীয়  হরি কৃষ্ণ দ্বীবেদি সাহেব কে চিঠি লিখে জমা দিলেন  ধারাসেবক দের মাসিক ভাতা প্রদান ও বকেয়া ভাতা প্রদান এবং পুনরায়   সরকারি কাজে যুক্ত  রাখার আবেদন করলেন  ধারাসেবকদের প্রতিনিধি হিসাবে ধীরেন চন্দ্র গরাই সুভাষ চন্দ্র পান্ডে  (বাগমুন্ডি পুরুলিয়া)    রঞ্জিত সর্দার  কৃষ্ণপদ নন্দী (রায়পুর বাঁকুড়া) উপস্থিত  হয়ে আরো একটি আলাদা   মাননীয়  মুখ‍্যসচিব কে লিখিত আবেদন এ উল্লেখ করে বলা হয় আলোচনা মুলক সাক্ষাৎ কারের জন‍্য তারিখ ও সময় দেওয়া র জন‍্য তা আগামী  পনেরো কুড়ি দিনের মধ‍্যে নবান্ন তে ডাকা হতে পারে আলোচনায় বসার জন‍্য। সুত্র মারফত খবর জানা যায়  এদিকে  ধারাসেবক দের পক্ষ থেকে জানিয়েছে  আমাদের  সমস্ত  কাগজপত্র  আজকে  জমা দিলাম  নবান্ন অফিসের  রিসিভ দপ্তরে   এবং  আগামী কুড়ি দিনের মধ‍্যে আবার নবান্ন তে আসতে বলা হয়েছে অফিসের তরফ থেকে। তার আশায়  আছেন  পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলার  সমস্ত ধারাসেবক সদস‍্য গন

Comments