সোলার পাম্প আছে কিন্তু আস্তে পড়ছে জল, দুর্ভোগে গ্রামবাসীরা

বাঘমুন্ডি, তিরুলডি:- একদিকে গ্রীষ্ম এর ভয়াবহ তাপমাত্রা ওপর দিকে পানীয় জলের সংকট।

ঘটনাটি, বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত তুন্তুরি সুইসা গ্রাম পঞ্চায়েত এর তিরুলডি গ্রামের।

গ্রামবাসীরা জানান,প্রায় কয়েক মাস আগে পঞ্চায়েত সমিতি দ্বারা অনুমোদিত তৈরি হওয়া এই সোলার পাম্পের অবস্থা প্রথম থেকেই একেবারে নাজেহাল।জল পড়ে টিপ টিপ করে,যা এক বালতি জল ভরতে সময় লাগে দীর্ঘক্ষণ ধরে।যা প্রায় ৩.৫০ লক্ষের ও বেশি টাকায় তৈরি এই সোলার পাম্প।গ্রামের ৩০ শতাংশ গ্রামবাসী এই সোলার পাম্পের উপর নির্ভরশীল যা তিরুলডি গোস্বামী পাড়ার ৪০-৫০টি পরিবার ও পরামানিক পাড়ার ৩০-৩৫ টি পরিবার।অভিযোগের তীর ঠিকাদারের উপর কাজের গাফলতির জন্য।
এছাড়া,একাংশ গ্রামবাসীরা আরও জানান,এই সোলার পাম্পের উপর নির্ভরশীল তিরুলডি গ্রামের গোস্বামী পাড়া ও পরামানিক পাড়ার গ্রামবাসীরা।তারা আরও বলেন, এখন বর্তমানে পানীয় জল ১-২ কিলো মিটার বহাল ক্ষেতের কুয়ো থেকে নিয়ে আসতে হয়।কিন্তু সমস্যার এখনও কোনো সমাধান হয়নি।গ্রাম বাসীদের একটাই আর্জি সোলার পাম্প অতি শীঘ্রই মেরামত করা হোক।

পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষুদিরাম কৈবর্ত জানান,বিষয়টি ক্ষতিয়ে দেখছি, অতি শীঘ্রই ব্যাবস্থা করা হবে বলে জানান।

হতাশায় দিন গুনছে গ্রাম বাসীরা কবে মিটবে পানীয় জলের সমস্যা।

Comments