বাগমুন্ডির কালিমাটি এলাকার বাগতি গ্রামে বিদ্যুৎ বিভ্রাট
আজকে বাগমুন্ডির কালিমাটি এলাকার বাগতি গ্রামে ইলেকট্রিক লাইন না থাকায় গ্রামের পক্ষ থেকে ধীরেন চন্দ্র গরাই জানিয়ে ছিলেন WBSEDCL ইলেকট্রিক হেড অফিসে তারপর বাগমুন্ডি ইলেকট্রিক সাপ্লাই অফিস লাইন মেরামত অফিসার গাড়ি নিয়ে হাজির হোন বাগতি ট্রান্সফার্মার এর কাছে এবং তারা মেরামত কাজ শুরু করে কিন্তু বিভিন্ন ভাবে চেষ্টা করে দেখে শেষে বলেন ট্রান্সফার্মার টা শেষ হয়ে গেছে অর্থাৎ একশো ভাগের মধ্যে পাঁচ ভাগ বেঁচে আছে বাকি ভাগ অচল হয়ে গেছে তখন গ্রামের মানুষ জিজ্ঞেস করে তাহলে গ্রামে ইলেকট্রিক লাইন থাকবে না তাহলে আর । তৎক্ষণাৎ মেরামত অফিসার জানালেন যে আজকে সমস্ত লাইন এর লোউড টা একটা ফেজে করে দিলাম যদি লাইন কিছুক্ষণ বা কিছু দিন চলে তাহলে চলতে পারে বলেন। তারপর লাইন কিছুটা ঠিক হলেউ লো ভলটেজ ও কোনো কোনো ফেজে লো ভলটেজও নেই এবং বেশিরভাগ বাড়িতে লাইন একদম নেই অর্থাৎ ট্রান্সফার্মার খারাপ এমত অবস্থায় গ্রাম বাসিরা আবেদন জানিয়েছেন টান্সফার্মার নতুন লাগানোর জন্য এবং বাগমুন্ডি ইলেকট্রিক অফিস থেকে স্টেশন ম্যানেজার কথা দিয়েছেন ফোনের মাধ্যমে গ্রামের ধীরেন বাবু কে যে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করে দেওয়ার এবং গ্রামের পক্ষ থেকে 1. ধীরেন চন্দ্র গরাই . রামকৃষ্ণ গরাই. যুধিষ্ঠির সিং মুড়া, ধরনিধর গরাই. গোবিন্দ সিং মুড়া, অনিমেষ কার্জী. নারায়ন রায়. প্রফুল্য গরাই. নরত্তম সিং মুড়া. উমাচরন গরাই সনারাম সিং মুড়া সুখেন কার্জি সহ অন্যান্য অনেকেই জানিয়েছেন যাতে তাড়াতাড়ি ঠিক হয় লাইন তা না হলে আন্দোলন এ নামতে বাধ্য হবো বলেন সকলেই।
Comments
Post a Comment