পানিশালা শিব মন্দির প্রাঙ্গণে মহা শিব রাত্রি উপলক্ষে ছৌ নৃত্য অনুষ্ঠান

জঙ্গল মহল পুরুলিয়া জেলার বাঘমুন্ডি বিধান সভার পুস্ত্তি অঞ্চলের পাহাড় তলিয় গ্রাম হেঁসলা।যা গ্রামের সংলগ্ন পাহাড়ে অবস্থিত শিব মন্দির।যা দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে আসেন।মঙ্গলবার শিব পুজো কে কেন্দ্র করে হেঁসলা, নিমডি, কনকপুর গ্রাম ষোলোআনার উদ্যোগে পুরুলিয়া জেলার প্রাচীন ঐতিহ্যবাহী ছৌ নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যা এদিন শিব ভক্ত থেকে শুরু করে আসে পাশের গ্রামের সর্বস্তরের মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো।

পানিশালা শিব মন্দিরের সম্পাদক মহাবীর কুইরী জানান,দীর্ঘ দু বৎসর ধরে করোনা পরিস্থিতি থাকায় বন্ধ ছিলো মহা শিব রাত্রি পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই বৎসর করোনা পরিস্থিতি শিথিল হওয়ায় গ্রাম ষোলোআনার উদ্যোগে আয়োজন করা হয়েছে প্রাচীন ঐতিহ্যবাহী ছৌ নৃত্য অনুষ্ঠান।
যা পুরুলিয়া জেলা তথা আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন পদ্মশ্রী স্বর্গীয় গম্ভীর সিং মুড়া আদিবাসী ছৌ নৃত্য দল বনাম শিব শক্তি ছৌ নৃত্য সমিতি।
এছাড়া গ্রামের সহযোগিতায় এই ছৌ নৃত্য অনুষ্ঠান করা হয় থাকে।পাশাপাশি মন্দিরে পুজো দিতে আসা সকল ভক্তদের নর নারায়ণ সেবার আয়োজন করা হয়েছে।গ্রাম সহ আসেপাশের গ্রামের সর্বস্তরের মানুষের সমাগম হয় এই প্রাচীন ঐতিহ্যবাহী ছৌ নৃত্য অনুষ্ঠান কে কেন্দ্র করে বলেও জানিয়েছেন।

ওপর দিকে,শিব ভক্ত থেকে শুরু করে আগত সকল দর্শকরা পানিশালা শিব কমিটির সকল সদস্য গণ থেকে শুরু করে গ্রাম ষোলোআনাদের অসংখ্যক সাধুবাদ জানিয়েছেন।

এদিন ছৌ নৃত্য ও পুজো খুব সাড়ম্বরে পালিত হল বলেও জানান।

Comments