নেতাজী সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ে পরিদর্শনে বিধায়ক

বাঘমুন্ডি, সুইসা:- বাঘমুণ্ডি ব্লকের শেষ প্রান্তের ঝাড়খন্ড লাগুয়া তুন্তুরি সুইসা অঞ্চলের নেতাজী সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ে পরিদর্শনে এলেন বাঘমুন্ডি বিধান সভার নব নির্বাচিত বিধায়ক মাননীয় সুশান্ত মাহাতো।

শনিবার,দুপুর ২টা নাগাদ পর্যন্ত পৌঁছান নেতাজী সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ে।
এদিন জানা গেছে,নতুন করে গভারমেন্ট বডির সভাপতি সুশান্ত মাহাতো নির্বাচিত হন।এবং নমিনি মানস মেহেতা ও মতিলাল গোরাই।
প্রথম দায়িত্ব পাওয়ার পর প্রথম নেতাজী সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ে পরিকাঠামো থেকে শুরু করে মহাবিদ্যালয় প্রিন্সিপাল ডা:হরিপ্রিয়া পান্ডে সহ মহাবিদ্যালয় এর অধ্যাপক ও অধ্যাপিকা দের সাথে দীর্ঘক্ষণ ধরে বৈঠক করেন। মহাবিদ্যালয় বিভিন্ন পরিকাঠামো নিয়ে।
বৈঠক শেষে নেতাজী সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ের ক্লাস রুম থেকে লাইবেরী সহ মাঠ পরিদর্শন করেন।

পরিদর্শণ শেষে কলেজের তৃণমুল কংগ্রেসের ছাত্র পরিষদের পক্ষ থেকে সম্বর্ধনা জানান মাননীয় বিধায়ক সুশান্ত মাহাতো মহাশয় কে।এদিন ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানান।
এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজী সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ে ইউনিট তৃণমুল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক দেব বিস্বপতি কুইরী,ইউনিট সহ সভাপতি বাসুদেব কর্মকার,সদস্য রকি কুইরী, বাঘমুন্ডি তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি নীতীশ পরামানিক, তুন্তুরি সুইসা অঞ্চল তৃণমুল যুব সভাপতি রাধুকান্ত মাহাতো,ব্লক সাধারণ সম্পাদক হিরু তন্তুবায় সহ এলাকার যুব যোদ্ধারা।

Comments