মৃত শিকারী সিং মুড়ার পরিবারকে আর্থিক সাহায্য জেলা সভাপতি সৌমেন বেলথেরিয়া
রবিডি:- বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত সিঁদরী অঞ্চলের রবিডি গ্রামের মৃত আদিবাসী যুবক শিকারি মুড়ার বাড়িতে বিশাল সংখ্যক মানুষের সমাগমের সাথে পৌঁছালেন পুরুলিয়া জেলার সভাপতি। এদিন তার পরিবারের সদস্যদের হাতে ১ লক্ষ টাকা তুলে দিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া।
প্রসঙ্গত, গত ১৬ই ফেব্রুয়ারি অবৈধ মদ সহ বাঘমুন্ডির চড়িদা গ্রাম সংলগ্ন রবিডি গ্রামের বাসিন্দা আদিবাসী যুবক শিকারি মুড়াকে গ্রেপ্তার করে আবগারি দপ্তর। পরে গত রবিবার অসুস্থ শিকারি মুড়ার চিকিৎসা চলাকালীন পুরুলিয়া সদর হাসপাতালে মৃত্যু হয় ধৃতের।
আজ সোমবার, মৃত যুবক শিকারি মুড়ার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া।
জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া জানিয়েছেন, মৃত যুবক শিকারি মুড়া তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন। বর্তমান পরিস্থিতি বিচার করে দোষীদের শাস্তি দেওয়ার ব্যাবস্থা করবো,মা মাটি মানুষের সরকার সর্বদা পাশে আছে। যত রকম সাহায্যর দরকার রাজ্য সরকার করবে বলেও জানিয়েছেন।
Comments
Post a Comment