ওয়েস্টবেঙ্গল ধারাসেবক সমিতির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বিশেষ ভার্চুয়াল মিটিং
10.02.2022 বৃহস্পতিবার ওয়েষ্ট বেঙ্গল ধারাসেবক সমিতি র গুগল মিট এর মাধ্যমে online মিটিং হয় এবং মিটিং এ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জেলার বিভিন্ন Block ও পঞ্চায়েত এলাকার ধারাসেবক কর্মি রা যুক্ত ছিলেন। মিটিং এ আলোচনা উঠে আসে ধারাসেবক রা গত তিন চার বছর ধরে কোনো বেতন ও সরকারি কাজ দেওয়া হয়নি তার আগে বেতনও ছিল এবং সরকারি কাজও করেছিলেন । তার জন্য বৃহস্পতিবার online মিটিং এ ধারাসেবক সংগঠন প্রতিনিধি তথা সদস্য ও সদস্যা গন রা সিদ্ধান্ত নিয়েছেন সরকারি কাজ ও বেতন এর দাবি নিয়ে আগামী 23.02.2022 প্রতিটা BDO অফিসে ধর্না প্রদর্শনী করার । online মিটিং এ উপস্থিত ছিলেন ধারাসেবক সংগঠন এর রাজ্য সভাপতি অরবিন্দ সিন্হা বাবু , রাজ্য সম্পাদক ধীরেন চন্দ্র গরাই। সংগঠন এর অন্যতম সদস্য অভিজিৎ বাবু, দিলিপ পাত্র সহ অন্যান্য ধারাসেবক গন।
Comments
Post a Comment