ওয়েস্টবেঙ্গল ধারাসেবক সমিতির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বিশেষ ভার্চুয়াল মিটিং
গত বৃহস্পতিবার গুগল মিট-এর মাধ্যমে ওয়েষ্ট বেঙ্গল ধারাসেবক সমিতির ভার্চুয়াল মিটিং হয়। এদিনের মুল আলোচ্য বিষয় ছিল, ধারাসেবকদের বকেয়া বেতন ও কাজের পুনর্বহাল প্রভৃতি। এছাড়াও এদিন সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী সাত দিনের মধ্যে ধারাসেবকদের সঙ্গে আলোচনার মাধ্যমে মাননীয়া মুখ্যোমন্ত্রীর কাছে তাদের দাবি উপস্থাপন করা হবে। এদিনের ভার্চুয়াল মিটিং এ যুক্ত ছিলেন রাজ্য সভাপতি অরবিন্দ সিন্হা বাবু, রাজ্য সম্পাদক ধীরেন চন্দ্র গরাই সহ ধারাসেবক সংগঠনের অন্যান্য পদাধিকারী ও সদস্য গন।
Comments
Post a Comment