তুন্তুরি সুইসা অঞ্চলের তিরুলডি বুথ থেকে গেরুয়া শিবির থেকে শাসক দলে যোগদান

দীনেশ চন্দ্র কুইরী,২৬ শে জানুয়ারি,বাগমুন্ডি, তিরুলডি :- জঙ্গল মহল পুরুলিয়া জেলার বাঘমুন্ডি বিধান সভার বাগমুন্ডি ব্লকের তুন্তুরি সুইসা অঞ্চলের তিরুলডি সংসদে বিজেপির বড়সড় ভাঙ্গন।

তুন্তুরি সুইসা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী তথা জেলা কমিটির সদস্য নারায়ণ চন্দ্র কুইরী ও বুথ সভাপতি বিপদতারণ কুইরী ও বুথ কমিটির যৌথ নেতৃত্বে তিরুলডি বুথকে পুনরায় জীবিত করার লক্ষে এবং তুন্তুরী সুইসা অঞ্চল সভাপতি মিহির কুইরীর উদ্যোগে ও পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রীর উপস্থিতিতে যোগদান শিবির অনুষ্ঠিত হয়। বুধবার তুন্তুরী সুইসা অঞ্চলের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যোগদান শিবির অনুষ্ঠিত হয়।তুন্তুড়ি-সুইসা অঞ্চলের তিরুলডি বুথ থেকে ২৬টি পরিবার ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে জানান পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী নমিতা সিং মুড়া।
এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী তথা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তির কর্মাধ্যখ্যা নমিতা সিং মুড়া।

উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য যুগল চন্দ্র কুইরী,বাগমুন্ডি ব্লক কমিটির সাধারণ সম্পাদক মিহির কুমার কুইরি, হীরাধর কুইরী,ব্লক কমিটির সদস্য ভক্তিপদ দাস,গ্রাম পঞ্চয়েতে প্রধান কিরণ কালিন্দী,পঞ্চায়েত সমিতির সদস্য হেমন্ত সিং মুড়া, বাঘমুন্ডি ব্লক কিষান ক্ষেত মুজুরির ব্লক সভাপতি হেমাকান্ত কুইরী,গ্রাম পঞ্চায়েত সদস্য মনভোলা গোপ, বাঘু মাহাতো, তিরুলডি সংসদের বিশিষ্ট শিক্ষক পিন্টু পরামানিক সহ অঞ্চল,ব্লক,বুথ কর্মী সমর্থকরা। 

বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান বলে দাবি বিজেপি ও জাতীয় কংগ্রেস থেকে আসা যোগদানকারীদের।

Comments